ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

মানুষের কাছে থাকা নগদ অর্থ আবারও ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনতে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন। রবিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন।

নোয়াখালী-১ আসনের এই সংসদ সদস্য বলেন, ব্যাংক খাতে আস্থার সংকটের কারণে অনেক মানুষ এখন ব্যাংকে টাকা না রেখে বাসায় নগদ অর্থ সংরক্ষণ করছেন। এছাড়া অতীতে অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও স্বৈরাচারী শাসনের সুবিধাভোগীদের কাছেও বিপুল পরিমাণ নগদ অর্থ রয়েছে বলে দাবি করেন তিনি। এতে বড় অঙ্কের অর্থ ব্যাংকিং ব্যবস্থার বাইরে থেকে যাচ্ছে।

মাহবুব উদ্দিন খোকন বলেন, সরকার যদি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দুই মাসের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার সুযোগ দেয়, তাহলে আয়কর নথিতে নেই—এমন অর্থের ক্ষেত্রে ২৫ শতাংশ কর দিয়ে বৈধ করার সুযোগ দেওয়া যেতে পারে। এতে বাজেট ঘাটতি কমবে, ব্যাংক খাতে তারল্য বাড়বে এবং উৎপাদন ও বিনিয়োগে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে বলে তিনি মত দেন।

দেশে ব্যাংকের সংখ্যা কমানোর পক্ষেও মত দেন বিএনপির এই সংসদ সদস্য। তিনি বলেন, প্রয়োজনের তুলনায় দেশে ব্যাংক বেশি। জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক খাত পুনর্গঠন জরুরি। একই সঙ্গে জনগণের অর্থ দিয়ে বারবার দুর্বল ব্যাংককে সহায়তা দেওয়ার প্রবণতা থেকেও বেরিয়ে আসতে হবে।

টাকা পাচারকে দেশের অর্থনীতির অন্যতম বড় সমস্যা উল্লেখ করে মাহবুব উদ্দিন খোকন বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা কঠিন। তাই এমন অর্থনৈতিক পরিবেশ তৈরি করতে হবে, যাতে মানুষ দেশের ভেতরেই বিনিয়োগে আগ্রহী হয়। শুধু আইন প্রণয়ন নয়, পুরো আর্থিক ব্যবস্থায় সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বেকারত্বের বিষয়টি তুলে ধরে বলেন, বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থান নিশ্চিত না হলে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন কঠিন হবে।

তবে তিনি বলেন, ঘাটতি বাজেট অস্বাভাবিক কোনো বিষয় নয়। বিশ্বের অনেক দেশেই ঘাটতি বাজেট হয়ে থাকে। কঠিন অর্থনৈতিক বাস্তবতায় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর নেতৃত্বে এ বাজেট প্রণয়ন করা হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই সংসদ সদস্য।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

সর্বশেষ আপডেট ০৪:৪১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬