৯ জেলায় বন্যার শঙ্কা

- সর্বশেষ আপডেট ০৩:৩১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / 237
টানা ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের ৯ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে আগামী কয়েক দিনের মধ্যে স্বল্পমেয়াদি বন্যা ও প্লাবনের আশঙ্কা করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
আরও পড়তে পারেন
দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে দেশের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এর ফলে আগামী কয়েক দিনের মধ্যে অন্তত ৯ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা ও কোথাও কোথাও প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে।
রোববার (২৮ জুন) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, বর্তমানে সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। একই সময়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জে সুরমা ও কুশিয়ারা নদীর পানিও বিপদসীমা ছাড়ানোর আশঙ্কা রয়েছে। এতে এসব জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এ ছাড়া ১ থেকে ৩ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
পাউবো জানিয়েছে, অব্যাহত ভারী বৃষ্টি ও উজানের ঢলের কারণে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। তাই সংশ্লিষ্ট জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965




































