ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৌসুমের প্রথম শিলাবৃষ্টি রাজধানীতে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 144

প্রতীকী ছবি

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। যাত্রাবাড়ী, বাড্ডা, লিংক রোড, গুলশান ও ভাটারা এলাকায় হালকা শিলাবৃষ্টির দেখা মেলে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ প্রবেশ করছে।

এর প্রভাবে দেশের প্রায় ৪০-৫০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড়, বজ্রপাত এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত হতে পারে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিবলয় চলাকালীন ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এছাড়া মাঝারি থেকে তীব্র বজ্রপাত এবং শিলাবৃষ্টি হতে পারে। সিলেটের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঝুঁকি থাকলেও, বন্যার কোনো আশঙ্কা নেই।

চৈত্র মাসের এই বৃষ্টিবলয় দেশের কৃষি খাতের জন্য সহায়ক হিসেবে কাজ করতে পারে। ১৩ থেকে ১৭ মার্চ পর্যন্ত এটি সক্রিয় থাকবে এবং ১৬ মার্চ পর্যন্ত এর তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মৌসুমের প্রথম শিলাবৃষ্টি রাজধানীতে

সর্বশেষ আপডেট ০৮:৪৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬