ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মহাখালী ‘বাস টার্মিনাল’ যাচ্ছে পূর্বাচলে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 52

রাজধানীর যানজট কমাতে মহাখালী বাস টার্মিনালের ডিপো সাময়িকভাবে পূর্বাচলে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই ব্যবস্থায় বাসগুলো শুধু যাত্রী ওঠানামার সময়ই টার্মিনালে প্রবেশ করবে বলে জানানো হয়েছে।

ঢাকার যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে সংশ্লিষ্ট বৈঠক শেষে যানজট ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত তথ্য দেন পরিবহন বিশেষজ্ঞ ও দুই সিটি করপোরেশনের প্রশাসকরা।

পরিবহন বিশেষজ্ঞরা জানান, মহাখালী টার্মিনাল থেকে বাসগুলোর ডিপো অস্থায়ীভাবে পূর্বাচলে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যাতে মূল সড়কে দীর্ঘ সময় বাস দাঁড়িয়ে না থাকে। একই ধরনের ব্যবস্থা সায়েদাবাদ ও ফুলবাড়িয়া টার্মিনাল নিয়েও বিবেচনায় রয়েছে।

তাঁরা আরও জানান, শুধু অবকাঠামো নয়, নগর পরিবহনের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়েও নতুন করে ভাবা হচ্ছে। পুরোনো কিছু প্রকল্প কীভাবে কার্যকরভাবে ব্যবহার করা যায়, সে বিষয়েও আলোচনা চলছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, সায়েদাবাদ টার্মিনালকে শৃঙ্খলার মধ্যে আনার নির্দেশনা দেওয়া হয়েছে এবং কাঁচপুরে নতুন আন্তঃজেলা টার্মিনাল দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে ঢাকা উত্তরের পক্ষ থেকে বলা হয়, মহাখালী এলাকায় সড়কে বাস দাঁড়িয়ে থাকা বন্ধ করতে প্রাথমিকভাবে পূর্বাচলে ডিপো স্থাপন কার্যকর করা হবে।

আগামী সপ্তাহে শাহবাগ এলাকায় ট্রাফিক সিগন্যাল চালু করার কথাও জানানো হয়েছে, যা নগরীর কেন্দ্রীয় ট্রাফিক ব্যবস্থায় কিছুটা পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মহাখালী ‘বাস টার্মিনাল’ যাচ্ছে পূর্বাচলে

সর্বশেষ আপডেট ০৪:০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬