ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 12

দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করতে আগামী ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নিরাপদ সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।

বিআরটিএ জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ তাদের স্থানীয় কার্যালয় অথবা বিআরটিএর ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী সংশ্লিষ্ট যানবাহনে জিপিএস সংযুক্তির বিষয়টি নিশ্চিত হওয়ার পরই নতুন নিবন্ধন ও ফিটনেস সনদ নবায়নের কার্যক্রম সম্পন্ন করা হবে।

গণপরিবহন মালিক ও সংশ্লিষ্টদের এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিআরটিএ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

সর্বশেষ আপডেট ০৩:৪৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬