ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার শ্রীমঙ্গল-মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 19

মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধনকে ঘিরে বুধবারের প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে পুরো জেলায় এখন উৎসবমুখর পরিবেশ। প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক কর্মীরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন। সকাল ১০টা ১৫ মিনিটে সিলেটে পৌঁছে তিনি সড়কপথে শ্রীমঙ্গল যাবেন। দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। সেখানে মির্জাপুর ইউনিয়নের একটি ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে কার্ড বিতরণ করা হবে।

এরপর তিনি মৌলভীবাজার সদরে গিয়ে দুপুর আড়াইটায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় ধাপের কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে রাজনগর উপজেলার একটি ইউনিয়নের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, সফরকে ঘিরে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার শহরের অনুষ্ঠানস্থলগুলোতে ব্যাপক প্রস্তুতি চলছে। টানা বৃষ্টির কারণে কাদা জমে যাওয়া মাঠে বালু ফেলে সমতল করা হচ্ছে। পাশাপাশি মঞ্চ নির্মাণ, প্রবেশপথ সংস্কার, নিরাপত্তা বেষ্টনী স্থাপন ও সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি স্থাপনাগুলোও পরিষ্কার করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। স্পেশাল সিকিউরিটি ফোর্সসহ বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

স্থানীয় পর্যায়ে সফর ঘিরে রাজনৈতিক ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। অনেকে জেলার দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা যেমন মেডিকেল কলেজ স্থাপন, বিমানবন্দর চালু ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন—এসব বিষয় তুলে ধরার অপেক্ষায় আছেন।

সফর শেষে প্রধানমন্ত্রী বিকেলে মৌলভীবাজারের একটি রিসোর্টে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন এবং রাতে ঢাকায় ফিরবেন।

জেলা জুড়ে এখন অপেক্ষা শুধু এই সফর ঘিরে আনুষ্ঠানিকতার শুরু হওয়ার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বুধবার শ্রীমঙ্গল-মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৬:৪৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬