ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সব সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় গড়ার পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৩৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 85

দেশের প্রতিটি সংসদীয় আসনে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে গ্রামভিত্তিক ম্যাপিংয়ের মাধ্যমে কোনো গ্রামে প্রাথমিক বিদ্যালয়বিহীন পরিস্থিতি রাখতে না দেওয়ার উদ্যোগও চলছে।

রোববার রাজধানীর শেরাটন হোটেলে ইউনিসেফ আয়োজিত ‘বাংলাদেশ এডুকেশন সেক্টর অ্যানালাইসিস’ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে উচ্চশিক্ষা বিস্তারের লক্ষ্যে প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে।

তিনি আরও জানান, গ্রামভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের চিত্র নির্ধারণ করে এমন একটি ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যাতে দেশের কোনো গ্রামে প্রাথমিক বিদ্যালয়বিহীন অবস্থা না থাকে।

শিক্ষামন্ত্রী শিক্ষাখাতকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের জায়গায় তুলে ধরে বলেন, ২০৪১ সালের উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে জনসংখ্যাগত সুবিধাকে কাজে লাগাতে মানবসম্পদ উন্নয়ন জরুরি। তাঁর মতে, শিক্ষা ছাড়া এ লক্ষ্য অর্জন সম্ভব নয়।

উচ্চশিক্ষা ও কর্মবাজারের মধ্যে সমন্বয় ঘাটতির কথা উল্লেখ করে তিনি বলেন, শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংযোগ বাড়াতে সরকার কাজ করছে। পাশাপাশি বর্তমান চাকরির বাজারে টিকে থাকার মতো দক্ষতা অর্জনের ওপরও তিনি গুরুত্ব দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। আরও অংশ নেন শিক্ষাবিদ, ইউনিসেফের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সব সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় গড়ার পরিকল্পনা সরকারের

সর্বশেষ আপডেট ০৬:৩৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬