শিরোনাম
মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি বন্ধের দাবি: মোজতবা খামেনি
নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৮:৩৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / 131
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, নইলে সেগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত প্রথম ভাষণে তিনি বলেন, অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি দ্রুত বন্ধ করতে হবে। তা না হলে সেগুলোর ওপর হামলা চালানো হবে।
তিনি আরও বলেন, শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে।
ভাষণে তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানান এবং বলেন, চলমান সংঘাতের মধ্যেও ইরান তাদের অবস্থান থেকে সরে আসবে না।

































