ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 13

স্বাস্থ্য অধিদপ্তর

বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক ও মেডিকেল চেকআপ সেন্টারের লাইসেন্স প্রদান ও নবায়নের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছর থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, লাইসেন্স নেওয়া বা নবায়নের সময় দুই বছরের লাইসেন্স ফি ও ভ্যাট একসঙ্গে সরকারি কোষাগারে জমা দিতে হবে। এরপর এইচএসএম ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

নতুন কোনো বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র অথবা পরিবেশ ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। যেসব প্রতিষ্ঠান নারকোটিক বা নিয়ন্ত্রিত মাদকজাতীয় দ্রব্য ব্যবহার করে, তাদের লাইসেন্স পাওয়ার পর প্রয়োজন অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে নারকোটিক লাইসেন্স নিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পরিবেশ অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিজ নিজ প্রতিষ্ঠানের হালনাগাদ লাইসেন্স তদারকি করবে।

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়মিত তদারকির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা এসব প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

পরিদর্শনের সময় কোনো অনিয়ম বা সরকারি নির্দেশনার ব্যত্যয় ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত কিংবা বাতিল করা হতে পারে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছর থেকে নতুন ব্যবস্থাটি কার্যকর হবে।

নির্দেশনাটি বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ বেসরকারি হাসপাতাল/ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ বাড়ল

সর্বশেষ আপডেট ০৬:০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬