ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

থানার ভেতর হ্যান্ডকাফ পরেই টিকটক, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
  • সর্বশেষ আপডেট ০৭:২১:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 20

থানার ভেতর হ্যান্ডকাফ পরেই টিকটক, ভিডিও ভাইরাল

মাদারীপুর সদর থানার ভেতরে হ্যান্ডকাফ পরা অবস্থায় দুই যুবকের টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশি হেফাজতে থাকা অবস্থায় তাদের হাতে মোবাইল ফোন কীভাবে গেল এবং থানার ভেতরে তারা কীভাবে ভিডিও করার সুযোগ পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সোমবার (১০ আগস্ট) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে থাকা দুই যুবকের মধ্যে একজনের নাম তানভীর নুসু বলে জানা গেছে। অপর যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, মাদারীপুর সদর থানার ভেতরেই হ্যান্ডকাফ পরা অবস্থায় ভিডিওটি ধারণ করা হয়। পরে ‘তানভীর ব্রো’ নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় মারামারির ঘটনায় প্রায় ৮ থেকে ১০ দিন আগে তানভীর নুসুকে আটক করা হয়েছিল। তবে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় কীভাবে তিনি মোবাইল ফোন পেলেন এবং ভিডিও ধারণের সুযোগ পেলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একাধিক সদস্য জানান, দায়িত্বে থাকা সদস্যদের গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটে থাকতে পারে।

এদিকে, এর আগে মাদারীপুর সদর থানার বারান্দার গ্রিল ভেঙে এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। ওই ঘটনার পর থানার ভেতরে হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামিদের টিকটক করার ভিডিও ছড়িয়ে পড়ায় পুলিশের নিরাপত্তা ও দায়িত্বশীলতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

পুলিশি হেফাজতে থাকা কোনো ব্যক্তির হাতে মোবাইল ফোন যাওয়ার সুযোগ কীভাবে তৈরি হলো, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি তার জানা ছিল না। খোঁজ নিয়ে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

থানার ভেতর হ্যান্ডকাফ পরেই টিকটক, ভিডিও ভাইরাল

সর্বশেষ আপডেট ০৭:২১:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬