ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুতের নতুন দাম ঘোষণা বুধবার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৩২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / 13

বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আগামী বুধবার বিকেল ৩টায় আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, বিদ্যুতের বিভিন্ন পর্যায়ের মূল্যহার পরিবর্তনের প্রস্তাবের ওপর সিদ্ধান্ত আগামী ৩ জুন বিকেল ৩টায় প্রকাশ করা হবে।

সংস্থাটির বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) পাইকারি ও খুচরা বিদ্যুতের দাম সমন্বয়ের প্রস্তাব দেয়। এছাড়া পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবি) সঞ্চালন মূল্যহার এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো ও নেসকো খুচরা বিদ্যুতের মূল্যহার পরিবর্তনের প্রস্তাব কমিশনের কাছে জমা দেয়।

এসব প্রস্তাবের ওপর গত ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে কমিশনের সিদ্ধান্ত বুধবার বিইআরসি কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিদ্যুতের নতুন দাম ঘোষণা বুধবার

সর্বশেষ আপডেট ১০:৩২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬