ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর, অভিনন্দন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:১৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / 6

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করার পর তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত ভোটে ১৯০টি সদস্য রাষ্ট্র অংশ নেয়। এতে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকোরিস পান ৯১ ভোট।

আগামী ৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান। তার এই বিজয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে অধিষ্ঠিত হলো বাংলাদেশ। এর আগে ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।

এদিকে, সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এ অর্জন বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ড. খলিলুর রহমান বাংলাদেশের মর্যাদা আরও উজ্জ্বল করবেন এবং বহুপাক্ষিক সহযোগিতা, সংলাপ ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নতুন দায়িত্বে তার সর্বাত্মক সাফল্যও কামনা করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর, অভিনন্দন প্রধানমন্ত্রীর

সর্বশেষ আপডেট ১০:১৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬