ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিং মল বন্ধ রাখার নির্দেশ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:১১:২৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 7

বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদারে আবারও দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সময়ের মধ্যে বিলবোর্ডের আলোকসজ্জা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও শেষ করতে হবে।

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার পুনরায় দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে। পাশাপাশি সব ধরনের বিলবোর্ডের আলোও ওই সময়ের মধ্যে নিভিয়ে ফেলতে হবে। এছাড়া চলমান ও আসন্ন মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনাটি ১ জুন থেকেই কার্যকর হয়েছে।

সোমবার বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ দেশের সব সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়।

আদেশে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগে থেকেই বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দোকান ও মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে সাময়িকভাবে সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

ঈদ উপলক্ষে দেওয়া সেই বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আবারও আগের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ফলে এখন থেকে সব শপিং মল, মার্কেট ও দোকানকে সন্ধ্যা ৭টার মধ্যেই কার্যক্রম শেষ করতে হবে।

বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষকে নির্দেশনাগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিং মল বন্ধ রাখার নির্দেশ

সর্বশেষ আপডেট ০৯:১১:২৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬