ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে ৩২ বাংলাদেশি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 11

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরের ড্রাফটে নাম জমা দিয়েছেন ৩২ বাংলাদেশি ক্রিকেটার। সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন শরিফুল ইসলাম, আর গোল্ড ক্যাটাগরিতে আছেন নাহিদ রানাসহ আরও কয়েকজন বাংলাদেশি তারকা।

এলপিএলের ড্রাফটে এবার মোট ৪২১ জন ক্রিকেটার রয়েছেন, যার মধ্যে ২৪২ জন বিদেশি ও ১৭৯ জন দেশি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোল্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন নাহিদ রানা। একই ক্যাটাগরিতে রয়েছেন তাওহীদ হৃদয়, শামিম হোসেন, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তানজিম হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত।

সবচেয়ে বেশি বাংলাদেশি ক্রিকেটার আছেন ক্লাসিক ক্যাটাগরিতে। এ তালিকায় রয়েছেন হাসান মাহমুদ, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সৌম্য সরকার, সাব্বির রহমান ও রিপন মণ্ডলসহ অনেকে।

সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি ড্রাফটের মাধ্যমে খেলোয়াড় দলে ভেড়ানো শুরু করেছে। আগামী ১৭ জুলাই শুরু হবে এলপিএলের ষষ্ঠ আসর, যা চলবে ৮ আগস্ট পর্যন্ত। পাঁচ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মোট ২৪টি ম্যাচ।

ড্রাফটের আগেই দল পেয়ে গেছেন সাকিব আল হাসান, লিটন দাস ও তাসকিন আহমেদ। সাকিব ও তাসকিন খেলবেন জাফনা কিংসে, আর লিটন দাসকে দলে নিয়েছে গল গ্যালান্টস।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে ৩২ বাংলাদেশি

সর্বশেষ আপডেট ০৩:৫৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬