ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি মূল্যবৃদ্ধি নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 8

ডিজেলের দাম অপরিবর্তিত রেখে অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্তকে দীর্ঘমেয়াদি সুশাসন ও আমদানি-নির্ভর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (১ জুন) থেকে কার্যকর হওয়া নতুন জ্বালানি তেলের মূল্য নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। নতুন দফায় ডিজেলের দাম অপরিবর্তিত থাকলেও অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছে।

ঈদের পর এ মূল্যবৃদ্ধি জনমনে অস্বস্তি সৃষ্টি করবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জ্বালানি সংকট শুরুর পর থেকেই আমদানি-নির্ভর দেশগুলো আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দাম সমন্বয় করেছে। তবে বাংলাদেশ দীর্ঘ সময় ধরে আগের দাম বজায় রেখেছিল।

তিনি বলেন, দেশকে আমদানি করা জ্বালানির ওপর নির্ভর করেই চলতে হয়। এ পরিস্থিতি মোকাবিলায় অর্থ মন্ত্রণালয় ও বিদ্যুৎ মন্ত্রণালয় অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে একটি পরামর্শক কমিটি গঠন করেছে এবং সরকারের সিদ্ধান্তগুলো সেই পরামর্শ অনুযায়ী নেওয়া হচ্ছে।

তথ্যমন্ত্রীর ভাষ্য, ওয়াহিদউদ্দিন মাহমুদের পরামর্শে দীর্ঘদিন জ্বালানির দাম বাড়ানো হয়নি। তবে সংকট এখনো পুরোপুরি কাটেনি, তাই বাস্তবতা বিবেচনায় সরকারকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। তিনি বলেন, “জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই সরকারের একমাত্র কাজ নয়; দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখাও সরকারের দায়িত্ব।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জ্বালানি মূল্যবৃদ্ধি নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৩:০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬