ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নান্নুসহ ৮ জন বিসিবির পরিচালক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / 9

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক টেস্ট অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। দীর্ঘদিন খেলোয়াড়, কোচ ও নির্বাচক হিসেবে দায়িত্ব পালনের পর এবার আনুষ্ঠানিকভাবে বোর্ড পরিচালনায় যুক্ত হচ্ছেন তিনি। একই সঙ্গে আরও সাতজন পরিচালকও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৫ মে) প্রকাশিত বিসিবির চূড়ান্ত প্রার্থী তালিকায় বিষয়টি নিশ্চিত করা হয়। ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত অন্যরা হলেন— ঢাকা বিভাগের সাইদ বিন জামান ও এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ, সিলেটের আব্দুল কাইয়ুম চৌধুরী, চট্টগ্রামের মঈন উদ্দিন চৌধুরী, রাজশাহীর মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুরের মির্জা ফয়সল আমীন।

এই ক্যাটাগরিতে মোট ১০ জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা রয়েছে। বাকি দুটি পদে খুলনা ও বরিশাল বিভাগে ভোট হবে। খুলনায় দুটি পদের জন্য লড়বেন মো. শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মো. আব্দুছ ছালাম। বরিশালে একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. মিজানুর রহমান ও মো. মুনতাসির আলম চৌধুরী।

এদিকে ক্যাটাগরি-৩ থেকে সিরাজউদ্দিন মো. আলমগীরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে ক্লাব ক্যাটাগরির ১২টি পদের বিপরীতে লড়বেন ১৬ জন প্রার্থী। তাদের মধ্যে সাবেক অধিনায়ক তামিম ইকবাল, ফাহিম সিনহা, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, আসিফ রব্বানী ও সরকার মাহবুব আহমেদ শামীম উল্লেখযোগ্য।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নান্নুসহ ৮ জন বিসিবির পরিচালক নির্বাচিত

সর্বশেষ আপডেট ০৩:২৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬