ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেচ পাম্পের ঘর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
  • সর্বশেষ আপডেট ০৫:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 25

স্বজনদের আহাজারি

জামালপুরের মাদারগঞ্জে একটি সেচ পাম্পের ঘর থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কালাবাগা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের অভিযোগ, বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে কিশোরীকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে। পরে মরদেহটি সেচ পাম্পের ঘরে ফেলে রাখা হয় বলে তাদের ধারণা। তবে হত্যার প্রকৃত কারণ ও মৃত্যুর ধরন ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে এক কৃষক রোপা আমন ক্ষেতে পানি দেওয়ার জন্য আব্দুল হান্নানের সেচ পাম্পের ঘরে যান। সেখানে তিনি একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সেচ পাম্পের ঘর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট ০৫:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬