ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বই দেখে পরীক্ষা, বহিষ্কার ৪ শিক্ষার্থী, ২ শিক্ষককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর
  • সর্বশেষ আপডেট ০৪:৪১:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 5

বই দেখে পরীক্ষা, বহিষ্কার ৪ শিক্ষার্থী, ২ শিক্ষককে অব্যাহতি

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় বই দেখে উত্তর লেখার ঘটনায় চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় পরীক্ষাসংক্রান্ত সব কার্যক্রম থেকে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষায় অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। একই সঙ্গে পরীক্ষার পরিবেশ ও স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সম্প্রতি কাজিপুর ডিগ্রি কলেজে বাউবির পরীক্ষা চলাকালে কয়েকজন শিক্ষার্থী বই দেখে উত্তর লিখছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

এদিকে পরীক্ষায় অনিয়মের চিত্র ধারণের সময় দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহমেদসহ আরেক সাংবাদিককে মারধর করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক রাব্বি আহমেদ শুক্রবার (২৮ আগস্ট) গাংনী থানায় মামলা করেন। মামলায় রফিকুজ্জামান ও মনিরুজ্জামান বিপ্লব নামে দুজনের নাম উল্লেখ করে আরও ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বই দেখে পরীক্ষা, বহিষ্কার ৪ শিক্ষার্থী, ২ শিক্ষককে অব্যাহতি

সর্বশেষ আপডেট ০৪:৪১:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬