ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মুফতি রেজাউল করীম

দুর্নীতিবাজরা দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:৪৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 12

মুফতি রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দুর্নীতিবাজরা দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। তাদের কারণেই দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হচ্ছে।

শুক্রবার (২৮ আগস্ট) জাতীয় শিক্ষক ফোরামের এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করীম বলেন, দুর্নীতি বন্ধ করা সম্ভব হলে দেশের অনেক সমস্যারই দ্রুত সমাধান করা যাবে। আজ দুর্নীতি বন্ধ করা গেলে আগামী দিন থেকেই এর সুফল পাওয়া সম্ভব।

শিক্ষকদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, দেশের প্রতিটি ক্রান্তিকালে শিক্ষক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পরও তাদের ভাগ্যের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া এখনো যথাযথভাবে পূরণ করা হয়নি।

তিনি বলেন, শিক্ষকদের আত্মত্যাগ ও অবদানের ওপর ভর করে অনেকেই ক্ষমতার আসনে বসেছেন। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারাই শিক্ষকদের অধিকার ও দাবির কথা ভুলে যান। যারা শিক্ষক সমাজের যথাযথ মূল্যায়ন করতে জানেন না, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না।

এ সময় মুফতি রেজাউল করীম শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি দ্রুত এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মুফতি রেজাউল করীম

দুর্নীতিবাজরা দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে

সর্বশেষ আপডেট ০২:৪৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬