ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির অভিযোগে ডিএসসির প্রকৌশলী বরখাস্ত

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:০৮:১২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 7

দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৭ ও মার্কেট নির্মাণ সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেলকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১ জুন) ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক দাফতরিক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়েছে, গোলাম কিবরিয়া রুবেলের বিরুদ্ধে বিভিন্ন দরপত্র কার্যক্রম নিয়ন্ত্রণ, সিটি করপোরেশনের আওতাধীন মার্কেটে দোকান বরাদ্দ ও পরিচালনায় অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ তদন্তে স্থানীয় সরকার বিভাগ একজন তদন্তকারী কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে।

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং তদন্তে প্রভাব বিস্তার ঠেকাতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্তের অনুরোধ জানায় স্থানীয় সরকার বিভাগ। এর পরিপ্রেক্ষিতে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯’-এর বিধি ৫০ ও ৫৫(১) অনুযায়ী তাকে ডিএসসিসির সচিব দফতরে সংযুক্ত করে সাময়িক বরখাস্ত করা হয়।

আদেশে আরও বলা হয়, বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তদন্ত শেষে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএসসিসি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুর্নীতির অভিযোগে ডিএসসির প্রকৌশলী বরখাস্ত

সর্বশেষ আপডেট ০৮:০৮:১২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬