ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বিএসএফের পুশইন ঠেকালো বিজিবি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 36

যশোরের বেনাপোল সীমান্তের সাদীপুর এলাকায় গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কিছু মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিকভাবে অবস্থান নিয়ে তাদের জিরো লাইনে আটকে দেয়।

রোববার (৩১ মে) দিবাগত রাতে সাদীপুর খড়ের মাঠ সংলগ্ন ২১/৬ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় ৮ থেকে ১০ জনের একটি দলকে বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়।

ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি বাড়ানো হয়। একপর্যায়ে ঠেলে আনা ব্যক্তিদের জিরো লাইনেই আটকে দেওয়া হয়। তারা রাতভর সেখানেই অবস্থান করছিল বলে জানা গেছে। পরিস্থিতি শান্ত রাখতে দুই পক্ষের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সাদীপুর খড়ের মাঠ এলাকায় ২১/৬ নম্বর পিলারের কাছে বিএসএফ কয়েকজন নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। পরে বিজিবি দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের সীমান্তের জিরো লাইনে রুখে দেয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সীমান্তে বিএসএফের পুশইন ঠেকালো বিজিবি

সর্বশেষ আপডেট ০৬:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬