ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ২০ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী খোঁড়া কামরুল গ্রেফতার

যশোর প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৭:৩৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 91

যশোরের শীর্ষ সন্ত্রাসী এবং হত্যা, অস্ত্র ও বিস্ফোরকসহ ২০টি মামলার আসামি কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুলকে (৪৭) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গতকাল শনিবার রাতে যশোর শহরের মিশনপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

আটক কামরুল ইসলাম যশোর শহরতলীর খোলাডাঙ্গা এলাকার আব্দুল আজিজের ছেলে।

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, গত ৬ এপ্রিল পুলিশ খালিদুর রহমান টিটু ও শেখ মইনউদ্দিন ফেরদৌস নামে দুই আসামিকে বিদেশি অস্ত্র গুলিসহ গ্রেফতার করে।

পরবর্তীতে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে তারা জানায় অস্ত্র ব্যবসায়ী খোঁড়া কামরুলের কাছ থেকে তারা অস্ত্র সংগ্রহ করেছিলো। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম শহরের মিশনপাড়ায় অভিযান চালিয়ে কামরুল ইসলামকে আটক করা হয়।

ব্রিফিংয়ে আরো জানানো হয়, গ্রেফতারকৃত কামরুল যশোর শহর ও এর আশেপাশের এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের জোগানদাতা হিসেবে কাজ করত এবং দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনা-বেচার সিন্ডিকেটের সাথে জড়িত।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একটি হত্যা মামলা, ৬টি অস্ত্র মামলা, ৪টি বিস্ফোরক মামলা, চাঁদাবাজি, মাদকের মামলাসহ ২০টি মামলা রয়েছে। আজ তাকে আদালতের কারাগারে পাঠানো হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যশোরে ২০ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী খোঁড়া কামরুল গ্রেফতার

সর্বশেষ আপডেট ০৭:৩৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬