ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বাইরে ব্যাটারিচালিত রিকশা সরানোর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / 149

ঢাকার যানজট কমাতে ব্যাটারিচালিত রিকশাকে ধাপে ধাপে মহানগর এলাকার বাইরে স্থানান্তরের পরিকল্পনা করছে সরকার। তবে চালকদের পুনর্বাসন নিশ্চিত করেই এ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে স্থানান্তরের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। এতে চালকদের কর্মসংস্থান বজায় থাকবে এবং একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থার উন্নতি হবে।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক ব্যাটারিচালিত রিকশা সড়কে নেমেছে। বেকারত্ব ও মানবিক বাস্তবতা বিবেচনায় এসব যান রাতারাতি বন্ধ করা সম্ভব নয়। অতীতেও এগুলো নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছিল।

তিনি বলেন, হাজার হাজার চালকের জীবিকা জড়িত থাকায় তাদের বিকল্প ব্যবস্থা ছাড়া হঠাৎ কর্মহীন করা হলে সামাজিক সমস্যা তৈরি হতে পারে। তাই সরকার এমন একটি সমাধানের পথে এগোচ্ছে, যাতে চালকদের পুনর্বাসন নিশ্চিত হয় এবং নগরীর যানজটও কমে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারের কাজ চলছে। এর ইতিবাচক প্রভাব ইতোমধ্যে দেখা যাচ্ছে এবং আগামী কয়েক মাসের মধ্যে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় আরও দৃশ্যমান পরিবর্তন আসবে।

তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সমন্বয়ে প্রযুক্তিটি উন্নয়ন করা হচ্ছে। ডিজিটাল ব্যবস্থায় স্বয়ংক্রিয় মামলা হওয়ায় চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতাও বাড়ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকার বাইরে ব্যাটারিচালিত রিকশা সরানোর পরিকল্পনা

সর্বশেষ আপডেট ০৯:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬