ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশ সফরে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 42

সরকারি ব্যয় নিয়ন্ত্রণের অংশ হিসেবে উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নিয়ম জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এখন থেকে আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে তাদের আর বিজনেস ক্লাস নয়, ইকোনমি ক্লাসেই যাতায়াত করতে হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জারি করা এক জরুরি নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব র. হ. ম. আলাওল কবিরের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, রাষ্ট্রীয় ব্যয় সাশ্রয়ের লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের সব কর্মকর্তা—সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ কিংবা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আওতাভুক্ত—এই নিয়মের মধ্যে পড়বেন। তাদের জন্য এখন থেকে বিজনেস, ক্লাব বা এক্সিকিউটিভ শ্রেণির টিকিট ব্যবহার বন্ধ থাকবে, বদলে ইকোনমি ক্লাসে ভ্রমণ বাধ্যতামূলক করা হয়েছে।

অর্থ বিভাগের ২০১২ সালের ভ্রমণ ভাতা নীতিমালার ২১ (খ) অনুচ্ছেদে ভিন্ন কিছু থাকলেও নতুন এই নির্দেশনাই কার্যকর হবে বলে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে এবং সব সংশ্লিষ্ট কর্মকর্তাকে কঠোরভাবে তা অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিদেশ সফরে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা

সর্বশেষ আপডেট ১০:৫৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬