শিরোনাম
বন্ধুকে নিয়ে ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১০:৩৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / 87
রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহরিয়ার ইমন (১৮) নামে এক কলেজ ছাত্র মারা গেছেন। এ ঘটনায় ইমনের বন্ধু ওমন ফারুক (২০) আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে তেজগাঁও সাওদান গ্রুপ কোম্পানীর সামনের রাস্তায় ঘটনাটি ঘটে।
আহত অবস্থায় পথচারীরা তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষা করে ইমনকে রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে ওই ওই দুজনকে পথচারীরা হাসপাতালে নিয়ে আসলে ইমনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ওমর ফারুক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।



































