ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান পদে আলহাজ্ব আব্দুল কাদিরের প্রার্থিতার আগ্রহ

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৭:৩৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 7

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আমিরগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, রায়পুরার সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আবদুল আলী মৃধার একনিষ্ঠ সমর্থক, সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাদির।

দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় এলাকায় একজন সৎ, পরিচ্ছন্ন ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত তিনি। স্থানীয়দের দাবি, জনপ্রতিনিধি হওয়ার আগেই অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করেছেন আব্দুল কাদির।

রাজনৈতিক অঙ্গনেও তিনি একজন পরিচিত মুখ। ছাত্রদলের নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তিনি। রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে একাধিক মামলার আসামিও হয়েছেন। তার সমর্থকদের দাবি, এসব মামলার অনেকগুলোই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও গায়েবি মামলা।

চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল কাদির বলেন, “সমাজের জন্য কিছু করতে চাই। আমিরগঞ্জ ইউনিয়নকে একটি আদর্শ, আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আর্থিক ও মানসিকভাবে আমি সবসময় মানুষের পাশে থাকতে প্রস্তুত।”

তিনি জানান, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে সরকারি উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি নিজের ব্যক্তিগত তহবিল থেকেও এলাকার উন্নয়নে অবদান রাখবেন। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার পরিকল্পনা রয়েছে তার।

তার উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে ইউনিয়নের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং জলাবদ্ধতা নিরসন। এছাড়া কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নে কাজ করার কথাও জানিয়েছেন তিনি।

শিক্ষাখাতের উন্নয়নে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমাতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি, শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পাশাপাশি স্থানীয় যুবসমাজকে আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কুটির শিল্প, ক্ষুদ্র ব্যবসা ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণের কথাও জানিয়েছেন।

সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ওএমএস কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত করার পাশাপাশি ইউনিয়নজুড়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের কথাও জানিয়েছেন এই চেয়ারম্যান প্রার্থী।

নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণসংযোগ, উঠান বৈঠক এবং সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে নিজের অতীত সেবামূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন বলেও জানিয়েছেন তিনি।

জানা গেছে, আলহাজ্ব আব্দুল কাদির রায়পুরার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল আলী মৃধার একনিষ্ঠ সমর্থক হিসেবে দীর্ঘদিন ধরে তার রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন ।

স্থানীয় সচেতন মহলের মতে, একজন সফল ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনৈতিক কর্মী হিসেবে আলহাজ্ব আব্দুল কাদিরের অভিজ্ঞতা ও উন্নয়ন ভাবনা আমিরগঞ্জ ইউনিয়নের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে একটি আধুনিক, সমৃদ্ধ ও কল্যাণমুখী আমিরগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান পদে আলহাজ্ব আব্দুল কাদিরের প্রার্থিতার আগ্রহ

সর্বশেষ আপডেট ০৭:৩৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬