ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র–ইরান প্রাথমিক আলোচনা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:৫৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 8

দীর্ঘ টানাপোড়েন ও মধ্যস্থতামূলক কূটনৈতিক উদ্যোগের পর যুক্তরাষ্ট্র ও ইরান এখন আবার মুখোমুখি আলোচনায় বসছে। সুইজারল্যান্ডের একটি পাহাড়ি অবকাশকেন্দ্রে হতে যাওয়া এই বৈঠককে চুক্তি বাস্তবায়নের প্রাথমিক ধাপ হিসেবে দেখা হচ্ছে।

সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতারসহ সংশ্লিষ্ট কয়েকটি দেশের অংশগ্রহণের কথাও রয়েছে। আলোচনার মূল ফোকাস থাকবে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের প্রাথমিক রূপরেখা নির্ধারণ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সুইস কর্তৃপক্ষ সংক্ষিপ্ত এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত সময়সূচি বা আলোচ্যসূচি প্রকাশ করেনি। এর আগে চুক্তিটি জেনেভায় স্বাক্ষরিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে স্থান ও সময় বদলে যায়।

প্রসঙ্গত, নির্ধারিত সময়ের আগেই বুধবার (১৭ জুন) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের পক্ষে এবং ইরানের পক্ষে । এরপর ইরান জানায়, আলাদা করে আর কোনো আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান হবে না।

পরমাণু ইস্যু ঘিরে কয়েক মাস ধরেই উত্তেজনা ও পরোক্ষ আলোচনা চলছিল। এর মধ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান, লেবাননসহ বিভিন্ন অঞ্চলে পাল্টাপাল্টি হামলা ও সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পাকিস্তান, কাতারসহ কয়েকটি দেশ কূটনৈতিকভাবে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সুইজারল্যান্ডের এই বৈঠককে নতুন করে আস্থার পরিবেশ তৈরির একটি সীমিত হলেও গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র–ইরান প্রাথমিক আলোচনা

সর্বশেষ আপডেট ০৫:৫৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬