ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে মাথা ঝুঁকানোর রীতি বাতিল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 10

জাতীয় সংসদে অধিবেশন কক্ষে প্রবেশ বা বের হওয়ার সময় মাথা ঝুঁকিয়ে স্পিকারের প্রতি সম্মান জানানোর প্রচলিত রীতি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। এখন থেকে সংসদ সদস্যরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান প্রদর্শন করবেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সংসদের অধিবেশনে এই সিদ্ধান্তের কথা জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি জানান, সংসদের কার্যপ্রণালি বিধি ২৬৭ অনুযায়ী আগে সদস্যদের প্রবেশ ও প্রস্থানের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশনা ছিল। তবে অষ্টম সংসদের সংশোধনীতে ওই বিধি থেকে “ঝুঁকিয়া” শব্দটি বাদ দেওয়া হয়েছে।

স্পিকার উল্লেখ করেন, সংশ্লিষ্ট স্থায়ী কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সংশোধনী সংসদে গৃহীত হয়। ফলে আগের প্রচলিত ব্যাখ্যা আর কার্যকর নেই।

তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, বিধি থেকে নির্দিষ্ট অঙ্গভঙ্গির নির্দেশনা বাদ পড়ায় এখন থেকে প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় ও ব্যক্তিগত রীতি অনুসারে সম্মান প্রদর্শন করবেন।

এর আগে গত ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান বিষয়টি নিয়ে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আপত্তি জানান। তার বক্তব্য ছিল, মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন ইসলামী দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি নিয়ে পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। ওই সময় স্পিকার বিষয়টি যাচাই করে সংসদকে জানানো হবে বলে আশ্বাস দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংসদে মাথা ঝুঁকানোর রীতি বাতিল

সর্বশেষ আপডেট ০৫:৩০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬