ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ার

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৬:২৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 73

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ার

নরসিংদীতে বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে দিনব্যাপী জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।

বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. সামসুজ্জামান, নরসিংদী তাঁত বোর্ডের লিয়াজোঁ অফিসার জাকিয়া সুলতানা, কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক গোলাপ মঞ্জুর ও মনজুরুল মোর্শেদ চৌধুরীসহ তাঁতীদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শিরিন সুলতানা বলেন, দেশের ক্রমবর্ধমান টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের জন্য দক্ষ ও মেধাবী মানবসম্পদ তৈরি এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ও সদ্য স্নাতক তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ জব ফেয়ারের অন্যতম উদ্দেশ্য।

তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে চাকরিপ্রত্যাশী তরুণদের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হচ্ছে। একই সঙ্গে দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে দেশের বস্ত্র ও পোশাক খাত আরও সমৃদ্ধ হবে।

দিনব্যাপী জব ফেয়ারে দেশের বিভিন্ন স্বনামধন্য টেক্সটাইল ও গার্মেন্টস প্রতিষ্ঠানের প্রতিনিধি, মানবসম্পদ বিভাগের কর্মকর্তা এবং নিয়োগদাতারা অংশ নেন। নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও সংশ্লিষ্ট বিষয়ে অধ্যয়নরত এবং চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীরাও এতে অংশগ্রহণ করেন।

মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন পদে জনবলের চাহিদা তুলে ধরার পাশাপাশি চাকরিপ্রার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহ, প্রাথমিক বাছাই, সাক্ষাৎকার ও নিয়োগ-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে। ফলে একই প্ল্যাটফর্মে চাকরিপ্রত্যাশীরা বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ পান।

বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন সিদ্দিকী বলেন, দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের উন্নয়নের পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে তাঁত বোর্ড কাজ করছে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর বস্ত্রখাত গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি জব ফেয়ার সফল করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, অংশগ্রহণকারী শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ আওয়ামী লীগ সরকারের আমলে তাঁত বোর্ডে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বলেন, তাঁত বোর্ডকে দুর্নীতিমুক্ত করে দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। এ সময় তিনি তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার আহ্বান জানান।

পরে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ার

সর্বশেষ আপডেট ০৬:২৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬