ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তুরাগ নদ প্রকল্পে বিদেশ প্রশিক্ষণ বাতিল

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২১:২২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 22

তুরাগ নদ প্রকল্পে বিদেশ প্রশিক্ষণ বাতিল

তুরাগ নদের পানির মান উন্নয়ন ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ১৮৩ কোটি টাকার প্রকল্পে সরকারি কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণের প্রস্তাব বাতিল করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বুধবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত একনেক সভায় প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়নি।

এর আগে গত ২ নভেম্বর ‘তুরাগ নদের দূষণ ঠেকানো শিখতে ঋণের টাকায় বিদেশ যাবেন সরকারি কর্মকর্তারা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে স্টার নিউজ অনলাইন। প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাংকের ঋণে বাস্তবায়নের প্রস্তাবিত প্রকল্পে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের জন্য পাঁচটি বিদেশ প্রশিক্ষণ কর্মসূচির প্রস্তাব করা হয়েছিল। এতে ব্যয় ধরা হয়েছিল প্রায় আড়াই কোটি টাকা।

প্রস্তাবটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও প্রশ্ন ওঠার পর শেষ পর্যন্ত একনেক সভায় বিদেশ প্রশিক্ষণের ব্যয় অনুমোদন পায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তুরাগ নদ প্রকল্পে বিদেশ প্রশিক্ষণ বাতিল

সর্বশেষ আপডেট ০৬:২১:২২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬