তারেক রহমানের সফর নিয়ে ভিডিও বার্তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
- সর্বশেষ আপডেট ০৫:০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / 29
তারেক রহমানের সাম্প্রতিক সফরকে ঘিরে একটি ভিডিও প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সেখানে জনপ্রিয় গান ব্যবহার করে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে “আমার বন্ধু মহা জাদু জানে” গানটি ব্যবহার করা হয়। ভিডিওটি মূলত তারেক রহমানের সফরকে কেন্দ্র করে তৈরি বলে জানা যায়।
পোস্টে তিনি জানান, দুই দেশের আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, হালাল শিল্প এবং কর্মশক্তি ব্যবস্থাপনা—এসব খাত বিশেষ গুরুত্ব পেয়েছে। তাঁর মতে, এসব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ এখনো অনেক।
মিয়ানমারের পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট নিয়েও তিনি মন্তব্য করেন। সেখানে তিনি শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দিয়ে সব পক্ষকে নিয়ে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনকে সবচেয়ে বাস্তবসম্মত সমাধান হিসেবে উল্লেখ করে তিনি বাংলাদেশের মানবিক অবস্থানের প্রশংসা করেন। পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
শেষে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং দুই দেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।



































