ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / 101

জুলাই আন্দোলন

রাষ্ট্রীয়ভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপনে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। কেন্দ্র থেকে মাঠ প্রশাসন পর্যন্ত সব পর্যায়ে প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

চলতি বছর জাতীয়ভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে সরকার। এ উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ও মাঠ প্রশাসনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখার উপসচিব শবনম মুস্তারী রিক্তা স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, দিবসটি পালন নিয়ে গত ৩ মে আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

দিবসটি পালনে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও উপজেলা প্রশাসনসহ প্রায় সব সরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হয়েছে। একই সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ড, এনএসআই, ডিজিএফআই ও ডিএমপিকেও প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, তথ্য অধিদপ্তর ও গণযোগাযোগ অধিদপ্তরকে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বিশেষ প্রচার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী ও বিশেষ প্রকাশনার আয়োজন করা হবে।

দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছেও নির্দেশনা পাঠানো হয়েছে। ফলে জাতীয় কর্মসূচির পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও সমন্বিত আয়োজন হবে।

এছাড়া শিক্ষা, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, স্বাস্থ্য, কৃষি, স্থানীয় সরকার, পরিবহন, ধর্ম ও সমাজকল্যাণসহ বিভিন্ন খাতের মন্ত্রণালয় এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, মুক্তিযুদ্ধ জাদুঘর, স্কাউটস, বিএনসিসি ও মুক্তিযোদ্ধা সংসদকে কর্মসূচিতে অংশ নিতে বলা হয়েছে।

সরকারি সূত্র জানায়, দিবসটি উপলক্ষে দেশজুড়ে আলোচনা সভা, বিশেষ দোয়া ও প্রার্থনা, গণসচেতনতামূলক কর্মসূচি এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জার আয়োজনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি

সর্বশেষ আপডেট ০৩:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬