ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম বিদেশ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 38

রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরার যাত্রা শুরু করেন।

শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাকে এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউ শিয়াওইয়ং।

বেইজিং-ঢাকা রুটে সরাসরি পরিচালিত এ ফ্লাইটের যাত্রা সময় প্রায় পাঁচ ঘণ্টা। সে হিসাবে বাংলাদেশ সময় রাত ৮টা বা এর কিছু পরে প্রধানমন্ত্রীর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে গত ২১ জুন রাষ্ট্রীয় সফরে প্রথমে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর ২২ জুন কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হন। চীন সফরকালে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

সফরের শেষ দিনে শুক্রবার সকালে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সফরটি ছিল ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে তার প্রথম মালয়েশিয়া ও চীন সফর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রথম বিদেশ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৪:৪৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬