ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কবে ফিরছে বেনজির জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 23

দুবাইয়ে গ্রেফতার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সব কাগজপত্র পাঠিয়েছে বাংলাদেশ। তবে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় নথিপত্র ইউএই সরকারের কাছে পাঠানো হয়েছে এবং বাংলাদেশ দূতাবাস সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। তবে এখন পর্যন্ত সেখান থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই ইউএই সরকার এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে।

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, গ্রেফতারের তথ্য জানিয়ে ইউএই কর্তৃপক্ষ প্রথমে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে বলেছিল। কিন্তু বাংলাদেশ সরকার তিন দিনের মধ্যেই সব প্রয়োজনীয় নথি পাঠিয়ে দিয়েছে।

বেনজীর আহমেদ অন্য কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করছেন—এমন গুঞ্জনের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকার এখনো ইউএই সরকারের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে। সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বেনজীর আহমেদ এখনও ইউএই ফেডারেল পুলিশের হেফাজতে রয়েছেন। এর বাইরে নতুন কোনো তথ্য সরকারের কাছে নেই বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১৪ জুন দুবাইয়ে বেনজীর আহমেদের গ্রেফতারের তথ্য প্রথম প্রকাশ্যে আসে। ওই দিন সংসদে বিষয়টি জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কবে ফিরছে বেনজির জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৩:২৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬