চট্টগ্রামে মালবাহী ট্রেনে ট্রাকের ধাক্কা, বগি লাইনচ্যুত
- সর্বশেষ আপডেট ১০:৩৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / 151
চট্টগ্রামের সাগরিকা এলাকায় চালবোঝাই একটি ট্রাক মালবাহী ট্রেনকে ধাক্কা দিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর থেকে ওই রুটে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৮ অক্টোবর) ভোরে নগরীর সাগরিকা স্টেডিয়াম রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ের এক কর্মকর্তা জানান, ভোরে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে একটি মালবাহী ট্রেন। সাগরিকা এলাকায় পৌঁছালে একটি ট্রাক সিগন্যাল অমান্য করে ট্রেনের সামনে উঠে যায়। মুহূর্তেই ট্রাকটি ট্রেনের ইঞ্জিনে জোরে আঘাত করে, এতে ট্রেনের ইঞ্জিন উল্টে যায় এবং লাইনচ্যুত হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “চালবোঝাই ট্রাক ও মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এই লাইনটি শুধুমাত্র পণ্যবাহী ট্রেন ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহৃত হয়, তাই যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েনি। বর্তমানে দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধারের কাজ চলছে।”































