ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ

গুপ্তদের নিয়ে প্রধানমন্ত্রীর বিস্ফোরক প্রশ্ন

বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৭:৪৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 656

প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের চলমান জ্বালানি সংকটে সাধারণ মানুষের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে গুপ্তদের নিয়ে বিস্ফোরক এক প্রশ্নও তুলেছেন।

তিনি বলেছেন, বর্তমান সময়ে জ্বালানি সংকটই দেশের সবচেয়ে বড় সমস্যা। পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, স্বৈরাচারী ও অন্তর্বর্তী সরকারের সময় তৈরি হওয়া জ্বালানি সংকটকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। দেশে অরাজকতা সৃষ্টির কোনো চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে সবাইকে নিজ নিজ সীমার মধ্যে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বিএনপি সবসময় রাজপথে থেকে আন্দোলন করেছে এবং কখনো গুপ্তভাবে কোনো কর্মকাণ্ড পরিচালনা করেনি উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ‘গুপ্তদের মধ্য থেকে কি কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে? তাহলে কি তারাই স্বৈরাচারকে ফিরিয়ে আনার চেষ্টা করছে?’

তিনি আরও প্রশ্ন করেন, স্বৈরাচার আবার কি গুপ্তদের মধ্যে গুপ্ত হয়ে আছে এবং কেউ কি কাউকে আড়াল করার চেষ্টা করছে?

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে।

মানুষের দুর্ভোগ কমাতে সরকারের পাশাপাশি দলের নেতা-কর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারেক রহমান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ

গুপ্তদের নিয়ে প্রধানমন্ত্রীর বিস্ফোরক প্রশ্ন

সর্বশেষ আপডেট ০৭:৪৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬