ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের বিপক্ষে নেমেই হারমানপ্রীতের বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 88

পাকিস্তানের বিপক্ষে নেমেই হারমানপ্রীতের বিশ্বরেকর্ড

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আর মাঠে নামার আগেই ইতিহাস গড়েছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে টস করতে নামার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ১৫০ ম্যাচ পূর্ণ করেছেন হারমানপ্রীত। পুরুষ ও নারী; দুই বিভাগ মিলিয়ে তিনিই প্রথম ক্রিকেটার হিসেবে অধিনায়ক হিসেবে ১৫০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার কীর্তি গড়েছেন।

নারী ক্রিকেটে এই তালিকায় হারমানপ্রীতের পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। অধিনায়ক হিসেবে তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা ১২১টি।

এদিকে ম্যাচ শুরুর আগে দুই দলের অধিনায়কের করমর্দন করবেন কি না, তা নিয়ে ছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ। তবে টসের সময় ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর ও পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা পরস্পরের সঙ্গে করমর্দন করেননি। মাঠেও দুজনকে একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা যায়নি।

২০২৫ সালে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান ম্যাচে দুই দলের মধ্যে করমর্দন না করার বিষয়টি আলোচনায় আসে। এদিনের ম্যাচেও সেই অবস্থানের ব্যতিক্রম দেখা যায়নি।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। প্রথম ১০ ওভারে মাত্র ৩৬ রান তুলতেই দলের প্রথম সারির ছয় ব্যাটারকে হারায় তারা।

ভারতের একাদশ

স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, প্রতিকা রাওয়াল, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), ভারতী ফুলমালি, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, প্রেমা রাওয়াত, নন্দনী শর্মা, শ্রী চরণি ও ক্রান্তি গৌড়।

পাকিস্তানের একাদশ

মুনিবা আলী (উইকেটরক্ষক), শাওয়াল জুলফিকার, গুল ফিরোজা, আয়েশা জাফর, সাদাফ শামাস, ফাতিমা সানা (অধিনায়ক), উম্মে-ই-হানি, আইমান ফাতিমা, তুবা হাসান, নাশরা সান্ধু ও সাদিয়া ইকবাল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাকিস্তানের বিপক্ষে নেমেই হারমানপ্রীতের বিশ্বরেকর্ড

সর্বশেষ আপডেট ০৯:৫৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬