ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের আগে ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট
  • সর্বশেষ আপডেট ০৬:০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

মোদি-তারেক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা কম বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ ও বিএনপির যুগ্ম মহাসচিব ড. হুমায়ুন কবির। তিনি জানান, সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি; এ নিয়ে আলোচনা চলছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এ সফর হওয়ার সম্ভাবনা খুবই কম।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের মধ্যে নানা সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ হয়নি। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকা প্রয়োজন। পারস্পরিক স্বার্থ ও আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ বলেন, ‘নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী।’ সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১

‘মক্কা চুক্তি’ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করছে এবং দেশের দক্ষ সেনাবাহিনী রয়েছে। বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশ ভূমিকা রাখতে পারলে মুসলিম বিশ্বের সঙ্গেও কাজ করতে পারবে। এ বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।

তিনি বলেন, বর্তমানে অনেক দেশ একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে। জাতীয় স্বার্থ বিবেচনায় যেখানে বাংলাদেশের যুক্ত হওয়া প্রয়োজন, সেখানেই বাংলাদেশ যাবে।

বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে দেশের ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে বোয়িং কিনতেই হবে—এমন কোনো চাপ নেই। দেশের প্রয়োজন ও চাহিদার কারণেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও উড়োজাহাজ কেনা হতে পারে।

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় একটি সিন্ডিকেটের কারণে দেশটিতে শ্রমশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে। এখন ধাপে ধাপে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে শ্রমশক্তি রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সম্প্রতি কলকাতায় বাংলাদেশি নাগরিকদের হোটেলে থাকার জায়গা না পাওয়া এবং রাস্তায় রাত কাটানোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, নির্দিষ্ট ঘটনা ও উদাহরণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জ্বালানি খাতের সংকট প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এ খাতে অতীতে ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রধানমন্ত্রী জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন এবং সংকট মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে।

এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এবং দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল মন্নান উপস্থিত ছিলেন।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিশ্বনাথ উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ ছাড়া বিশ্বনাথের কাদিপুর গ্রামে একটি নলকূপের উদ্বোধন করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতিসংঘের আগে ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৬:০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬