ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা ফটোসেশনের রাজনীতি করি না: এ্যানি

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
  • সর্বশেষ আপডেট ০২:৫৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 16

আমরা ফটোসেশনের রাজনীতি করি না: এ্যানি

‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’ বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌর এলাকায় রহমতখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা কৃষকদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিরোধী দলের সমালোচনার জবাব দিয়ে এ্যানি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাস হয়েছে। এর মধ্যেই সব কাজ শেষ করা সম্ভব নয়। ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজও এত অল্প সময়ে শেষ হয়ে যাওয়ার কথা নয়।

তিনি বলেন, ‘সরকারের দায়িত্ব নিয়েছি মাত্র ৬ মাস হয়েছে, এর মধ্যে সব কাজ শেষ হয়ে যায়নি। ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কি হয়ে গেছে? বলার সুযোগ আছে? এটা তো বিরোধী দলের বোঝা উচিত। ৬ মাসের মাথায় উনারা লংমার্চ করবেন। আমরা ফটোসেশনের রাজনীতি করি না।’

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনার কথা তুলে ধরে পানিসম্পদ মন্ত্রী বলেন, দেশের মানুষকে সুবিধা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে অনেক নেতা নিজেদের দূরদর্শী দাবি করলেও এত বড় পরিসরে খাল পুনঃখননের উদ্যোগ কেউ নেয়নি বলেও মন্তব্য করেন তিনি।

খাল পুনঃখননের সুফল মানুষ পেতে শুরু করেছে দাবি করে এ্যানি বলেন, এর মাধ্যমে পানি নিষ্কাশনসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী চিন্তা ও পরিকল্পনার অংশ হিসেবেই ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এরই মধ্যে কাজ শুরু হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আমরা ফটোসেশনের রাজনীতি করি না: এ্যানি

সর্বশেষ আপডেট ০২:৫৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬