ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাজ না পেয়ে অসহায় জ্যোতিকা জ্যোতি

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 126

কাজ না পেয়ে অসহায় জ্যোতিকা জ্যোতি

দীর্ঘদিন অভিনয়ের বাইরে থাকা অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ফেসবুক লাইভে এসে নিজের পেশাগত ও ব্যক্তিগত সংকটের কথা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েছেন। কাজ না পাওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল, পেশাগত বৈষম্য এবং আর্থিক সংকটে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে দাবি করেন তিনি।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুক লাইভে জ্যোতিকা বলেন, দীর্ঘদিন ধরে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, ব্যক্তিগত আক্রমণ ও অপপ্রচারের শিকার হতে হচ্ছে। একই সঙ্গে অভিনয়জীবনেও নানা ধরনের বৈষম্যের মুখোমুখি হওয়ার অভিযোগ করেন তিনি।

অভিনেত্রীর দাবি, একটি প্রভাবশালী গোষ্ঠী পরিকল্পিতভাবে তাকে কাজ থেকে দূরে রাখছে। বিভিন্ন গ্রুপিংয়ের কারণে নতুন কোনো কাজ পাচ্ছেন না। এমনকি অনেক নির্মাতা তাকে নিয়ে কাজ করতে অনীহা প্রকাশ করেন বলেও তিনি উল্লেখ করেন। তবে এ বিষয়ে তিনি কারও নাম প্রকাশ করেননি।

লাইভে আবেগাপ্লুত হয়ে জ্যোতিকা বলেন, তিনি কারও কাছে কাজ চাইতে পারেন না, আবার আপস করেও কাজ করতে রাজি নন। তার ভাষায়, এই পরিস্থিতিতে তার জীবন নরকের মতো হয়ে গেছে।

তিনি জানান, প্রায় দুই বছর ধরে উল্লেখযোগ্য কোনো কাজ না থাকায় আর্থিক সংকটও বেড়েছে। এমনকি প্রয়োজনের সময় বাবা-মায়ের কাছ থেকেও আর্থিক সহায়তা নিতে হচ্ছে, যা তাকে মানসিকভাবে আরও ভেঙে দিচ্ছে।

বর্তমান সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এ পরিস্থিতির একটি স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন।

জ্যোতিকা জ্যোতির রাজনৈতিক অবস্থান নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। তিনি আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন এবং আওয়ামী লীগ-সমর্থক শিল্পী হিসেবে পরিচিত। তার দাবি, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে তার বিরুদ্ধে অনলাইন হয়রানি, হুমকি ও ব্যক্তিগত আক্রমণ বেড়ে যায়। একই সময়ে তার বিরুদ্ধে মামলাও হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে ঘিরেও আলোচনায় আসেন জ্যোতিকা। সে সময় গবেষণা বিভাগের পরিচালকের দায়িত্বে থাকা অবস্থায় তাকে অফিসে আটকে রাখার গুঞ্জন ছড়িয়ে পড়লে তিনিও ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন।

সর্বশেষ লাইভের শেষদিকে আবেগাপ্লুত হয়ে অভিনেত্রী বলেন, তিনি নিজেকে অসহায় মনে করছেন এবং আর ঘুরে দাঁড়ানোর শক্তি পাচ্ছেন না।

২০০৪ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন জ্যোতিকা জ্যোতি। এরপর টেলিভিশন নাটকের পাশাপাশি ‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘জীবনঢুলি’, ‘অনিল বাগচীর একদিন’, ‘মায়া: দ্য লস্ট মাদার’, ‘লাল মোরগের ঝুঁটি’ এবং কলকাতার ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’সহ একাধিক আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কাজ না পেয়ে অসহায় জ্যোতিকা জ্যোতি

সর্বশেষ আপডেট ০৩:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬