ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাচ্চির সঙ্গে তেলাপোকা, বিতর্কে সুলতানস ডাইন

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 71

কাচ্চির সঙ্গে তেলাপোকা, বিতর্কে সুলতানস ডাইন

গ্যাস সংকটের কারণে অনেকেই বাধ্য হয়ে হোটেল-রেস্তোরাঁ থেকে খাবার কিনছেন। তবে বাইরে থেকে খাবার কিনে এমনই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এক গ্রাহক। রাজধানীর আলোচিত রেস্তোরাঁ সুলতানস ডাইনের মোরগ পোলাওয়ের মধ্যে তেলাপোকা পাওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পরিবারের জন্য ছয়জনের কাচ্চি ও একটি মোরগ পোলাও কিনেছিলেন ওই গ্রাহক। তিনি জানান, বাসায় রান্নার গ্যাস না থাকায় বাধ্য হয়ে সুলতানস ডাইন থেকে খাবার কেনেন।

বাসায় এনে পরিবারের সদস্যদের নিয়ে খাবার খাওয়ার সময় মোরগ পোলাওয়ের মধ্যে একটি তেলাপোকা দেখতে পান তারা। এরপর আতঙ্কে পরিবারের সদস্যরা খাবার খাওয়া বন্ধ করে দেন এবং বাকি খাবার ফেলে দিতে বাধ্য হন।

ভুক্তভোগীর অভিযোগ, খাবারের মধ্যে তেলাপোকা পাওয়ার বিষয়টি জানাতে সুলতানস ডাইনের হটলাইনে ফোন করা হলেও প্রত্যাশিত সহযোগিতা পাননি তিনি। অভিযোগের বিষয়ে হটলাইনের অপর প্রান্তের প্রতিনিধি দায়সারা জবাব দিয়ে ফোন রেখে দেন বলে দাবি করেন ওই গ্রাহক।

এ ঘটনায় রেস্তোরাঁটির খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন উঠেছে। নিয়মিত গ্রাহকদের খাবার সরবরাহের ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা হচ্ছে কি না, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কাচ্চির সঙ্গে তেলাপোকা, বিতর্কে সুলতানস ডাইন

সর্বশেষ আপডেট ০৯:৫৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬