ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাহাজভাঙা ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৪:০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 134

জাহাজভাঙা ইয়ার্ডে গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে আট শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড এলাকায় ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আট শ্রমিকের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন; সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তারা সবাই ভাটিয়ারি এলাকার বাসিন্দা।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইয়ার্ডের ভেতর থেকে প্রথমে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেন। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন আরও পাঁচজনের মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আটজনে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, জাহাজের একটি ট্যাংক থেকে গ্যাস বের হতে দেখে ইয়ার্ডের সেফটি টিমের কয়েকজন সদস্য সেটি পরীক্ষা করতে যান। এ সময় হঠাৎ গ্যাস ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই বেশ কয়েকজন শ্রমিক গুরুতর অসুস্থ ও আহত হন।

তিনি জানান, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সময় তিনি ইয়ার্ডের বাইরে ছিলেন এবং খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, ওই ইয়ার্ড থেকে ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে পাঁচজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগমও বিষাক্ত গ্যাসে আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

এদিকে ট্যাংক থেকে কীভাবে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ল এবং দুর্ঘটনার সময় শ্রমিকদের জন্য যথাযথ নিরাপত্তাব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাহাজভাঙা ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

সর্বশেষ আপডেট ০৪:০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬