ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ট্রলারডুবি, দুই জেলের মৃত্যু; নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
  • সর্বশেষ আপডেট ১২:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 46

কক্সবাজারে ট্রলারডুবি

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই জেলে হলেন; সাইফুল ইসলাম ও আবুল ফয়েজ।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ভোর ৩টার দিকে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে ঝড়ের কবলে পড়ে ফিশিং ট্রলারটি ডুবে যায়। এ সময় কয়েকজন জেলে নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ হন।

পরে নিখোঁজ চার জেলের মধ্যে সাইফুল ইসলাম ও আবুল ফয়েজের মরদেহ উদ্ধার করা হয়। এখনো আরও দুই জেলের সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে প্রয়োজনীয় তৎপরতা চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কক্সবাজারে ট্রলারডুবি, দুই জেলের মৃত্যু; নিখোঁজ ২

সর্বশেষ আপডেট ১২:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬