ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটক নিয়ে কুয়াকাটা যাওয়ার পথে পুকুরে ডাবল ডেকার বাস

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী
  • সর্বশেষ আপডেট ০৩:১৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 139

পর্যটক নিয়ে কুয়াকাটা যাওয়ার পথে পুকুরে ডাবল ডেকার বাস

পটুয়াখালীর কলাপাড়ায় পর্যটকবাহী আইকনিক পরিবহনের একটি ডাবল ডেকার স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৩ জন আহত হয়েছেন। তবে কেউ নিহত হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে ঢাকার থেকে ২০-২৫ জন পর্যটক নিয়ে কুয়াকাটার উদ্দেশে রওনা হয় বাসটি। সকালে খলিলপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত ছয়জনকে কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, বাসটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা ছিলেন। তারা বাসটি রিজার্ভ করে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিলেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কেউ নিহত হননি। তবে বেশ কয়েকজন আহত হয়েছেন। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পর্যটক নিয়ে কুয়াকাটা যাওয়ার পথে পুকুরে ডাবল ডেকার বাস

সর্বশেষ আপডেট ০৩:১৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬