ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে চালু হলো কল সেন্টার

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:৫৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 12

বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে চালু হলো কল সেন্টার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কনস্যুলার সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে বিশেষ কল সেন্টার চালু করেছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

প্রবাসীরা কনস্যুলার সেবা-সংক্রান্ত বিভিন্ন তথ্য, পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পেতে এখন থেকে ৮৪৪-৮৬১-১৯৭১ এবং ২১২-৫৯৯-৬৭৬৭ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

গত ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে কল সেন্টারটির কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রবাসীদের জন্য সেবা সহজীকরণের বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে এই কল সেন্টার চালু করা হয়েছে।

কনস্যুলেট জানায়, নিউইয়র্কসহ অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা কল সেন্টারের মাধ্যমে কনস্যুলার সেবা-সংক্রান্ত যেকোনো তথ্য, পরামর্শ ও দিকনির্দেশনা দ্রুত পেতে পারবেন।

কল সেন্টার পরিচালনার জন্য মেধাবী, উদ্যমী ও প্রযুক্তি-সচেতন তরুণদের নিয়োগ দেওয়া হয়েছে। প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতা করাই হবে তাদের দায়িত্ব।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সেবাপ্রত্যাশীদের কলের দ্রুত সাড়া নিশ্চিত করতে সপ্তাহের সাত দিনই কল সেন্টার চালু থাকবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ সেবা পাওয়া যাবে।

কোনো কারণে তাৎক্ষণিকভাবে ফোনে সংযোগ না পাওয়া গেলে সেবাপ্রত্যাশীরা ভয়েসমেইল রেখে যেতে পারবেন। পরে সংশ্লিষ্ট এজেন্টরা সেই বার্তা পর্যালোচনা করে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দেবেন।

নতুন এই উদ্যোগের ফলে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে চালু হলো কল সেন্টার

সর্বশেষ আপডেট ০২:৫৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬