ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে বাংলাদেশী এক পরিবারের তিন সদস্য খুন

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:১৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 8

ছবি: সংগৃহীত

ইতালির রাজধানী রোমের উপকণ্ঠে নিজ বাসায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একই পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরিবারের আরও এক সদস্য গুরুতর আহত হয়েছেন।

গত শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তাঁর স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবুলের ২০ বছর বয়সী ছেলে আমির হোসেন অয়ন। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বাবুলের স্বজন আফনান হোসেন নাইম জানান, শুক্রবার রাতে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে তাঁকে, তাঁর স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাত করে। এ সময় বাইরে থেকে বাসায় ফিরে অয়ন ঘরে ঢুকতেই ঘটনাটি টের পান। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

অয়নের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক কামাল উদ্দিন বাবুল, আরজু বেগম ও তাদের মেয়ে আরোয়া ইসলাম আরিশাকে মৃত ঘোষণা করেন। অয়ন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি মো. নুরুল হাকিম বলেন, নিহতরা দীর্ঘদিন ধরে সপরিবারে ইতালিতে বসবাস করছিলেন। ঘটনার খবর পেয়ে নিহতদের গ্রামের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ইতালির আইনশৃঙ্খলা বাহিনী হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইতালিতে বাংলাদেশী এক পরিবারের তিন সদস্য খুন

সর্বশেষ আপডেট ০৩:১৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬