ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বললেন শামা ওবায়েদ

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 172

আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বললেন শামা ওবায়েদ

সংযুক্ত আরব আমিরাতে স্বয়ংক্রিয় ভিসা বাতিলের যে সংখ্যা গণমাধ্যমে এসেছে তা সঠিক নয়। ভিসা বাতিল হওয়া সংখ্যা ৬২৬ জন। এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
আজ বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে ৪১৭ জনের ভিসা পুনরায় ইস্যু করতে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে অনুরোধ পাঠানো হয়েছে। আমিরাতসহ সব প্রবাসীদের প্রতি প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সংশ্লিষ্ট দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।

মালয়েশিয়ায় কয়েক হাজার রোহিঙ্গা পাঠানোর বিষয়ে মিয়ানমার সরকারের সঙ্গে আলাপ হয়নি বলেও জানান তিনি।

এ সময় প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক প্রবাসীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সংশ্লিষ্ট দেশ নিয়ে নেতিবাচক কিছু না শেয়ার করার অনুরোধ জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বললেন শামা ওবায়েদ

সর্বশেষ আপডেট ০৭:০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬