ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আবুল তাড়িয়ে বাবুল আনতে মানুষ রক্ত দেয়নি’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 8

জামায়াতের আমির

একটি রাজনৈতিক দলকে ক্ষমতা থেকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় বসানোর জন্য জুলাই গণ-অভ্যুত্থানে মানুষ জীবন দেয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি। একটা দলকে বিদায় করে আরেকটা দলকে ক্ষমতার মসনদে বসানোর জন্য মানুষ রক্ত দেয়নি। জনগণ ব্যাপকভিত্তিক পরিবর্তন চেয়েছিল। বিশেষ করে যুবসমাজ এই পরিবর্তনের প্রত্যাশা করেছিল। এই জাতির কাছে তারা ঋণী, আমরা তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা দিয়ে সম্মান করি।’

তিনি বলেন, জামায়াতের পক্ষ থেকে উত্থাপিত সাত দফা কোনো দলীয় দাবি নয়, বরং এগুলো জনগণের দাবি। গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছেন বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে গণভোটের রায় পুরোপুরি বাস্তবায়ন করা হবে।

জুলাই জাতীয় সনদে বিএনপির দেওয়া ভিন্নমতের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, সনদের বিভিন্ন ধারায় দলটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আপত্তি জানিয়েছে। তাঁর অভিযোগ, ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার সুযোগ তৈরি করে এমন ধারাগুলো রাখতে চায় বিএনপি। অন্যদিকে, ক্ষমতার অপব্যবহার ঠেকাতে পারে এমন প্রস্তাবগুলোতে তারা ভিন্নমত দিয়েছে।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, বর্তমান সরকারও সাড়ে ১৫ বছর ধরে মজলুম ছিল। কিন্তু ৫ আগস্টের পর তারা সেই অভিজ্ঞতা ভুলে গেছে। ৬ আগস্ট থেকেই আওয়ামী লীগের মতো আচরণ করে মানুষের ওপর জুলুম শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি।

সরকারের বিরুদ্ধে চাঁদাবাজি, দখল-বাণিজ্য, দুর্নীতি, কমিশন গঠন এবং রাজনৈতিক কূটকৌশলের অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। ৫ আগস্টের পর জাতির সঙ্গে সরকারের আচরণ ইতিহাসে বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

সংসদ অধিবেশনের শেষ দিন ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত চা-চক্রের প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, তিনি প্রধানমন্ত্রীকে জাতীয় ঐক্যের বিষয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করেছেন। জাতীয় ঐক্যের পক্ষে তাঁদের অবস্থান থাকলেও সরকারই সেই ঐক্যের পরিবেশ নষ্ট করেছে বলে অভিযোগ করেন তিনি।

শফিকুর রহমান বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর না হলে দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘আবুল তাড়িয়ে বাবুল আনতে মানুষ রক্ত দেয়নি’

সর্বশেষ আপডেট ০৩:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬