ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দখলে রেখেই লিজের আবেদন, বাংলার বাণী ভবনে কারা?

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৩১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 47

দখলে রেখেই লিজের আবেদন, বাংলার বাণী ভবনে কারা?

রাজধানীর মতিঝিলের আলোচিত বাংলার বাণী ভবন দখলে রাখার অভিযোগ উঠেছে গণঅধিকার পরিষদের কয়েকজন নেতার বিরুদ্ধে। আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সংশ্লিষ্ট এই ভবনটি ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দখলে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। ভবনটির নিচতলা ও দোতলায় চালু হয়েছে রেস্টুরেন্ট। অন্যদিকে ওপরের তলাগুলোতে নিয়মিত বৈঠক করছেন গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।

স্টার নিউজের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, ভবনটি নিজেদের হেফাজতে থাকার কথা উল্লেখ করে লিজ নেওয়ার আবেদন করেছেন গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের সাত নেতা। তবে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটি লিজ দেওয়ার কোনো সুযোগ নেই।

স্টার নিউজের অনুসন্ধানে দেখা যায়, চারতলা ভবনটির তৃতীয় ও চতুর্থ তলা তালাবদ্ধ থাকে। তবে সেখানে প্রায়ই গণঅধিকার পরিষদের বিভিন্ন শাখা এবং ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের বৈঠক হয়। শুরুতে বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও একপর্যায়ে সেখানে পাঠচক্র হওয়ার কথা স্বীকার করেন ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা রবিউল আউয়াল।

ভবনটির নিচতলা ও দোতলায় চালু হওয়া রেস্টুরেন্টের মালিকানা নিয়েও অনুসন্ধান চালায় স্টার নিউজ। এ সময় যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সানি সারোয়ার এবং গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য রবিউল হাসানের সংশ্লিষ্টতার তথ্য সামনে আসে। রবিউল পটুয়াখালী-৪ আসনে দলটির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন।

রেস্টুরেন্টের কাউন্টারে সানি সারোয়ার ও রবিউল হাসানকে একসঙ্গে পেয়ে ভবনটি কার কাছ থেকে নেওয়া হয়েছে, তা জানতে চান স্টার নিউজের প্রতিবেদক। জবাবে সানি সারোয়ার দাবি করেন, তাঁরা কারও কাছ থেকে কোনো সম্পত্তি নেননি। জুলাই যোদ্ধাদের নামে ভবনটি লিজ নেওয়ার জন্য গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করেছেন।

এ সময় স্টার নিউজের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সানি সারোয়ার বলেন, গণমাধ্যমটির মতো কিছু সংবাদমাধ্যম আওয়ামী লীগের প্রতি পক্ষপাত দেখাচ্ছে। তাঁর দাবি, এটি কোনো ফ্যাসিস্টের সম্পত্তি নয়, বরং সরকারি গণপূর্ত বিভাগের জমি।

সানির বক্তব্যের সূত্র ধরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুসন্ধান চালায় স্টার নিউজের আরেকটি দল। সেখান থেকে পাওয়া নথির মধ্যে রয়েছে ভবনটি লিজ নেওয়ার একটি আবেদনপত্র। এতে সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দুজন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির একজন, ঢাকা মহানগর দক্ষিণ কমিটির একজন এবং শ্রমিক অধিকার পরিষদের একজন নেতা রয়েছেন।

আবেদনপত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এতে ভবনটি আবেদনকারীদের হেফাজতে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, লিজ পাওয়ার আগেই ভবনটি নিজেদের নিয়ন্ত্রণে থাকার কথা নথিতে উল্লেখ করেছেন আবেদনকারীরা।

তবে ভবনটি লিজ দেওয়ার বিষয়ে জেলা প্রশাসনের অবস্থান ভিন্ন। স্টার নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। তবে তাঁরা জানিয়েছেন, ভবনটি লিজ দেওয়ার কোনো সুযোগ নেই।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বক্তব্য জানতে চায় স্টার নিউজ। তিনি বলেন, বাংলার বাণী ভবন তাঁর দলের কোনো নেতার দখলে রয়েছে, এমন তথ্য তাঁর জানা নেই। কেউ লিজ নেওয়ার আবেদন করে থাকলে তা নিয়মনীতি মেনেই করেছেন বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে আর কোনো কথা বলতে চাননি নুর।

স্টার নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা ও অভিযোগের মধ্যেও সানি সারোয়ারসহ অন্যদের সেখানে উপস্থিতি ও নিয়ন্ত্রণ অব্যাহত রয়েছে। একদিকে আবেদনপত্রে ভবনটি নিজেদের হেফাজতে থাকার দাবি, অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে লিজ দেওয়ার সুযোগ না থাকার বক্তব্য; সব মিলিয়ে বাংলার বাণী ভবন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দখলে রেখেই লিজের আবেদন, বাংলার বাণী ভবনে কারা?

সর্বশেষ আপডেট ০১:৩১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬