ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার মুখপাত্র কে এই সৈয়দ মোজাম্মেল আলী?

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৪৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 309

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোজ্জামেল আলী শেখ হাসিনার মুখপাত্র

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোজ্জামেল আলী শেখ হাসিনার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের কাছে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে বক্তব্য দিয়েছেন তিনি।

রয়টার্সের ২৪ নভেম্বর ২০২৬ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে তার মুখপাত্র সৈয়দ মোজ্জামেল আলী রয়টার্সকে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।

সৈয়দ মোজ্জামেল আলী আরও বলেন, বিজয় দিবসে শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করা এখন সরকারের দায়িত্ব।

সৈয়দ মোজ্জামেল আলী লন্ডনভিত্তিক বাংলাদেশবিষয়ক থিংকট্যাংক স্টাডি সার্কেলের চেয়ারম্যান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভূমিকার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০২১ সালে তাকে বীর মুক্তিযোদ্ধার সম্মাননা দেয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হাসিনার মুখপাত্র কে এই সৈয়দ মোজাম্মেল আলী?

সর্বশেষ আপডেট ১০:৪৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬